০৯ মার্চ, ২০২২ ১০:২৬ এএম

হামলায় ইউক্রেনের ৬১ হাসপাতাল ক্ষতিগ্রস্ত

হামলায় ইউক্রেনের ৬১ হাসপাতাল ক্ষতিগ্রস্ত
রাশিয়া বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ৬১টি হাসপাতালে হামলা চালিয়েছে। তবে হাসপাতালগুলোতে অনেক পরিষেবা চালু রয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: রাশিয়া সেনাবাহিনীদের হামলা ইউক্রেনে এ পর্যন্ত ৬১টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, হাসপাতাল থেকে শিশুদের নার্সারি স্কুল, ঘরবাড়ি থেকে অফিস বিল্ডিং। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইউক্রেনের কোনও স্থাপনাই।

স্থানীয় এক টেলিভিশনে বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ভিক্টর লিয়াশকো বলেন, ‘রাশিয়া বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ৬১টি হাসপাতালে হামলা চালিয়েছে। তবে হাসপাতালগুলোতে অনেক পরিষেবা চালু রয়েছে।’

দেশটির সরকার বারবার অভিযাগ করে আসছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেসামরিক স্থাপনা টার্গেট করে বিমান হামলা চালিয়ে আসছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১০ দিন ধরে। এর মাঝে রোববার (৬ মার্চ) পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ৩৫১ জন সাধারণ নাগরিক নিহত ও ৭০০ বেশি মানুষ আহত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও