২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ পিএম
করোনায় ময়মনসিংহ মেডিকেলে দুই মাস বয়সী শিশুর মৃত্যু
গত ২২ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় এই শিশু। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ইয়াদ নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২২ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় এই শিশু। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মারা যায়। ইয়াদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইসহাক খানের ছেলে।
এ দিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত