২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০২:৪৯ পিএম
বন্ধ হচ্ছে না করোনার প্রথম ডোজের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: করোনার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের পর প্রথম ডোজের টিকাদান বন্ধ হচ্ছে না। প্রথম ডোজ টিকা পরবর্তীতেও নেওয়া যাবে। মানুষকে তিনি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। অনেকে প্রথম ডোজ টিকা আর পাবে না বলে মনে করছেন, বিষয়টি সঠিক নয়। টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে একদিনে এক কোটি ডোজ টিকাদানের কর্মসূচি চলছে। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে সুশৃঙ্খলভাবে মানুষকে করোনার টিকা নিতে দেখা গেছে। চলবে একটানা সন্ধ্যা পর্যন্ত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত