১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৩ পিএম

অন্ধত্ব প্রতিরোধ বিষয়ে অধ্যাপক ডা. শারফুদ্দিনের বইয়ের মোড়ক উন্মোচন

অন্ধত্ব প্রতিরোধ বিষয়ে অধ্যাপক ডা. শারফুদ্দিনের বইয়ের মোড়ক উন্মোচন
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অমর একুশে বইমেলায় এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: মো. আরিফ খান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ, গুণী শিক্ষক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রচিত অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিক্যাল চিকিৎসা শিক্ষার বইয়ের উন্মোচন করা হয়েছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অমর একুশে গ্রন্থমেলায় এর মোড়ক উন্মোচন করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক্সাইমিনেশন টেকনিকস এন্ড শর্ট কেসেস ফর পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্ট অফ অফথালমোলজি’ শীর্ষক এ বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি।

এবারের বইলেমায় বইটি হাওলাদার প্রকাশনীর স্টল নং-৩৩৭, ৩৩৮ ও ৩৩৯ এ পাওয়া যাচ্ছে বইটি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘এক্সাইমিনেশন টেকনিকস এন্ড শর্ট কেসেস ফর পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্ট অফ অফথালমোলজি’ বইটি অত্যন্ত উঁচুমানের। এটা একটি দুর্লভ বই।  আশা করি, বইটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাদৃত হবে। বই লেখার মাধ্যমে লেখকরা চিরদিন বেঁচে থাকেন। বিএসএমএমইউর ভিসি প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদও তাঁর লেখা ও কর্মের মাধ্যমে চিরদিন বেঁচে থাকবেন। অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ যেমন গুণী লেখক, তেমনই তিনি দক্ষ প্রশাসক।’

‘তিনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণের পর আমূল পরিবর্তন এসেছে। রোগীদের সুবিধার্থে নতুন নতুন ইউনিট সংযোজন করেছেন। আগামী দিনে তাঁর সুদক্ষ পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আরো সামনের দিকে এগিয়ে যাবে’, যোগ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন,  ‘এক্সাইমিনেশন টেকনিকস এন্ড শর্ট কেসেস ফর পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্ট অফ অফথালমোলজি’ বইটি অন্ধত্ব নিবারণ সংক্রান্ত বিষয় জানতে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই বইটি অন্ধত্ব নিবারণে বিরাট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। 

তিনি জানান, তিনি ইতোমধ্যে মেডিক্যাল শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে ৮টি বই লিখেছেন। এ ছাড়াও শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর আরো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ‘চেতনায় বঙ্গবন্ধু, মননে জননেত্রী শেখ হাসিনা।’
 
গুরুত্বপূর্ণ ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ হাসান রাসেল, এমপি; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ,  শামসুর নাহার ভূঁইয়া এমপি, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী, রাজনীতিবিদ এ্যাড. মো. আজমত উল্লা খান প্রমুখ। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথের সঞ্চালনায় একই মঞ্চে বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী, রাজনীতিবিদ এ্যাড. মো. আজমত উল্লা খান রচিত ‘বঙ্গবন্ধু নেতৃত্বগুণ, আদর্শ ব্যক্তি জাতি গঠন অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

এই বইটি প্রসঙ্গে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমরা কেহ বর্তমান অবস্থায় থাকতাম না।’

‘বঙ্গবন্ধু নেতৃত্বগুণ, আদর্শ ব্যক্তি জাতি গঠন অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক বইটি  আগামী প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। অবশ্যই বইটি সকলের পড়া ও সংরক্ষণ করা উচিত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক