২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৫ এএম
বিএসএমএমইউতে অগ্নিকাণ্ড
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ১১ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, বিএসএমএমইউর একটি ভবনের দ্বিতীয় তলার ২২৪ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। এতে রোগী, তাঁদের স্বজন ও চিকিৎসকরা ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। অক্সিজেন সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের ক্ষতি হয়নি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত