১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০২:৫৪ পিএম

বিএসএমএমইউর ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান

বিএসএমএমইউর ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং প্রোগ্রামে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকদের আবেদনের আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিএসএমএমইউর শিশু বিভাগের অধীনে শিশু রিউম্যাটোলজি উইং কর্তৃক পরিচাীলত জুলাই-২০২২ তারিখ থেকে এক বছর মেয়াদী ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং প্রোগ্রাম’ এর জন্য নিম্মে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’

আবেদনকারীর যোগ্যতা:

১. শিশু বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমানের ডিগ্রী। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
২. সরকরি ও বেসরকারি প্রার্থীরা আবেদন করতে পারবে।

শর্তাবলী:

১. কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষনিকভাবে শিশু ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।

২. কোর্স ফি ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়োর কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

৩. কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের একাউন্টে Caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরম ফি বাবদ ২০০ টাকা দিয়ে আগামী ১ মার্চ থেকে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে (রুম নং ২০৭, ব্লক-সি, দ্বিতীয় তলা)। আবেদন পত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক