১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৬ এএম

চলে গেলেন বাপ্পী লাহিড়ী

চলে গেলেন বাপ্পী লাহিড়ী
প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী।

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তী সংগীতশিল্পী।

মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক।

এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর গত সোমাবারেই বাড়ি ফিরেছিলেন বাপ্পি। কিন্তু আবারও স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসককে খবর দেন। পরে তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসাপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশী পিটিআইকে বলেন, ‘তার অনেকগুলো শারীরিক জটিলতা ছিল। তিনি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও