০৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:২৪ পিএম

করোনার টিকায় সরকারের ব্যয় ২০ হাজার কোটি টাকা

করোনার টিকায় সরকারের ব্যয় ২০ হাজার কোটি টাকা
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার জন্য এখন পর্যন্ত সরকারের ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে টিকা কার্যক্রমে সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে ১০ কোটি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি ২য় ডোজের আওতায় এসেছে। বুস্টার পেয়েছে ২৬ লাখ মানুষ। 

তিনি বলেন, সরকার এখন টিকা দেয়ার মানুষ খুঁজে পাচ্ছে না। আমরা মোট সাড়ে ২৭ কোটি  টিকা পেয়েছি। আমাদের কাছে এখনো ১০ কোটি টিকা মজুদ আছে। সব দেয়ার পরেও টিকা বেঁচে যাবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকা নেয়ার কারণে মৃত্যুহার কমেছে। তাই যারা এখনো টিকা নেননি তারা টিকা নেন।

তিনি আরও বলেন, সারা দেশে মিলে আড়াই হাজার করোনা রোগী হাসপাতালে রয়েছে। এদের মধ্যে ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী।

এ ছাড়া ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ বুস্টারসহ পরিপূর্ণ টিকার আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক