আজ বিশ্ব ক্যান্সার দিবস
মেডিভয়েস রিপোর্ট: আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’।
দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। ক্যান্সার রোগের জন্য সময়মত চিকিৎসা প্রয়োাজন।
দেশে মরণব্যাধি ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দেশে ১৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউ এইচ ও) তথ্যানুসারে, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। আশঙ্কাজনক খবর হলো, দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ক্যান্সার প্রতিরোধে মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সারাবিশ্বে এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’হাজার সদস্য রয়েছে।