বিএসএমএমইউর এমডি-এমএস কোর্সে সরাসরি ভর্তি সুযোগ পেলেন ৭ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষের এমডি-এমএস কোর্সে ভর্তি সুযোগ পেয়েছেন ৭ চিকিৎসক।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মার্চ ২০২২ শিক্ষাবর্ষে এমডি-এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-বিতে বিএসএমএমইউ এবং এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ কর্তৃক গঠিত সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে সাত চিকিৎসককে তাদের নামের পাশে বর্ণনা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।’
ভর্তির জন্য নির্বাচিত চিকিৎসকরা হলেন- এমডি-পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ডা. শিরিন আক্তার ও ডা. সুমনা শফিনাজ খান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টরোলজিতে ডা. সুমিত্রা মজুমদার, নিওনেটোলজিকে ডা. নাঈমা সুলতানা ও ডা. সাহরিন খান, পেডিয়াট্রিক নিউরোলজি এন্ড নিউরো ডেভেলপমেন্টে ডা. অনিতা সরকার ও ডা. মায়মুনা ইসমাইল।
এতে আরও বলা হয়, বেসরকারি প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের প্রেষণাদেশ ও ছুটির আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ, সকল বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী পরিচালক (শিক্ষা) সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।