০৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩০ পিএম

বাংলা একাডেমি পেল প্রথম নারী সভাপতি

বাংলা একাডেমি পেল প্রথম নারী সভাপতি
একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: আগামী তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। তিনি বাংলা একাডেমির প্রথম নারী সভাপতি।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করে সেলিনা হোসেনকে তিন বছর মেয়াদে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেলিনা হোসেন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমার কাছে এখনও কোন চিঠি আসেনি। আমি বেশ কয়েকটি ফোনের মাধ্যমে জানতে পেরেছি। অর্ডার হলে দুই এক দিনের মধ্যে হয়ত চলে আসবে।

সেলিনা হোসেন বাংলা একাডেমির প্রয়াত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম গত ৩০ নভেম্বর মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক