০৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৯ পিএম
৮ ফেব্রুয়ারির পর এইচএসসির ফল প্রকাশ
এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। দু-তিনদিনের মধ্যে সব কাজ শেষ হবে। এরপরই অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
মেডিভয়েস রিপোর্ট: ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এইচএসসি-সমমানের ফল আগামী ৮ ফেব্রুয়ারির পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। দু-তিনদিনের মধ্যে সব কাজ শেষ হবে। এরপরই অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ ফেব্রুয়ারির পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে সেদিন তা সম্ভব হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত