০১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৩ এএম

গত সপ্তাহে ১৪০ জন মৃত্য, ৭৮ শতাংশ টিকা নেননি

গত সপ্তাহে ১৪০ জন মৃত্য, ৭৮ শতাংশ টিকা নেননি
সোমবার ( ৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গত সপ্তাহে হয়ে মারা গেছেন ১৪০ জন তাদের মধ্যে ৭৮ শতাংশ টিকা নেননি। সোমবার ( ৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য মতে, গত সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন। তাদের মধ্যে ১০৯ জন টিকা নেননি; শতকরা হিসেবে যা ৭৭ দশমিক নয় শতাংশ। বাকি ৩১ জন অর্থাৎ ২২ দশমিক এক শতাংশ টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ছয় জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ২৩ জন আর তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছিলেন দুইজন।

অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ১৪০ জনের মধ্যে পুরুষ ৮০ জন আর নারী ৬০ জন। তাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী। এদের মধ্যে কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন ৮৬ জন। তাদের মধ্যে অনেকেই একাধিক রোগে আক্রান্ত ছিলেন।

এছাড়া মারা যাওয়া ১৪০ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপে; শতকরা ৬৫ দশমিক এক শতাংশ। এরপর রয়েছে ডায়াবেটিস, এতে আক্রান্ত ছিলেন ৬১ দশমিক ছয় শতাংশ।

২৬ দশমিক সাত শতাংশ আক্রান্ত ছিলেন কিডনি রোগে, হৃদরোগে আক্রান্ত ছিলেন ২০ দশমিক নয় শতাংশ। ১৬ দশমিক তিন শতাংশ আক্রান্ত ছিলেন বক্ষব্যধিতে। চার দশমিক সাত শতাংশ করে আক্রান্ত ছিলেন নিউরোলজিক্যাল ও ক্যান্সারে, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক, বাত জ্বর, রক্তজনিত রোগে আক্রান্ত ছিলেন দুই দশমিক তিন শতাংশ করে আর অন্যান্য অসুখে আক্রান্ত ছিলেন এক দশমিক দুই শতাংশ মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক