১০ জানুয়ারী, ২০২২ ০১:৫১ পিএম

সহযোগী অধ্যাপক হলেন ১৬ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ১৬ চিকিৎসক
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারিকৃত করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত ১৬ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসেনল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০.১৪৬.৪৫.০২৫.১৮-১৯৮ নং স্বারকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বেসিক সাবজেক্টসমূহের বিদ্যমান শূণ্য পদ পূরণ করে একাডেমিক কার্যক্রম চলমান রাখার জন্য বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহযোগী অধ্যাপকের চলতি দায়িত্ব প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় ৪র্থ কর্মদিবসের মধ্যে stand relesed বলে গণ্য হবেন।’ 

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারিকৃত করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশের অনুলিপি সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব, মন্ত্রীর একান্ত সচিব, অধ্যক্ষ/পরিচালক, সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকসহ সংশ্লিষ্ট সকল বিভাগ ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক