০৪ জানুয়ারী, ২০২২ ০৯:৩১ পিএম

আত্মহত্যার আগে প্রায় ২০০ ট্যাবলেট খান ময়নামতি মেডিকেলের তানজির

আত্মহত্যার আগে প্রায় ২০০ ট্যাবলেট খান ময়নামতি মেডিকেলের তানজির
ডা. তানজির উদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০০ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানজির উদ্দিন।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ময়নামতি মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থী রাত ৯টার দিকে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব শিক্ষার্থী জানান, গতকাল রাতে ডা. তানজির ৮০টি প্যারাসিটামলসহ প্রায় ২০০টি ওষুধ সেবন করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন নবীন চিকিৎসক।

প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ডা. তানজির উদ্দিন ছিলেন ময়নামতি মেডিকেলের ২০১৪-১৫ সেশন ও চর্তুথ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার টমচম ব্রিজ এলাকায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের আত্মহত্যা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক