অমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল
মেডিভয়েস ডেস্ক: অমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশ্বজুড়ে রবিবার আরও ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ সোমবার (৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বাতিলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে, স্কাই ওয়েস্টের ৫১০টি এবং সাউথ ওয়েস্টের ৪১৯টি। এ ছাড়া আরও ১১ হাজার ২০০ এর বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বছরের অন্য সময়ের তুলনায় বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটিতে বিমানের চাপ বেশি থাকে। এর মধ্যে করোনা প্রাদুর্ভাবের কারণে বিমানের অনেক ক্রু এবং পাইলট করোনায় সংক্রমিত হওয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন। ফলে বিমান সংস্থাগুলো হঠাৎ করে কর্মী সংকটে পড়ায় ফ্লাইট বাতিলে বাধ্য হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশে ভারী তুষারপাতের কারণে কিছু ফ্লাইট বাতিল হয়। ছুটির দিনগুলোতে বিমানের ক্রু, স্টাফ এবং পাইলটদের মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা প্রস্তাবের সত্বেও তারা গ্রহণ করেননি বলে জানা গেছে। গত বছরের ডিসেম্বরেও একই কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ