০২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 শেষ খবর পাওয়া পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক গণমাধ্যমকে জানান, ‘উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

এ ছাড়া উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক