০১ জানুয়ারী, ২০২২ ০৮:১০ পিএম

বাংলাদেশ শিশু হাসপাতালে ২০৫ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি

বাংলাদেশ শিশু হাসপাতালে ২০৫ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি
সিনিয়র স্টাফ নার্স পদে মোট ১৭৫ জন ও সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক) বিভাগে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ শিশু হাসপাতালে নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালটিতে সিনিয়র স্টাফ নার্স পদে মোট ১৭৫ জন ও সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক) বিভাগে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩০ ডিসেম্বর ২০২১ তারিখে ইনিস্টিটিউটের উপ-পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যোগ্যতা 

১. বয়স: ২৫ মার্চ  ২০২০ -এ ৩০ বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ৩২ বছর পূর্ণ হয়েছে।

২. শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র স্টাফ নার্স এর জন্য ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও সিনিয়র স্টাফ নার্স ( শিশু কার্ডিয়াক) বিভাগের জন্য কার্ডিয়াক সার্জারি/ ক্যাথল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/ কার্ডিয়াক এইচডিইউ-এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. বেতন: ১০ গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলী

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত অনলাইনে (www.dsh.ORG.bd)আবেদন করতে পারবেন। এ ছাড়া অফিস চলাকালীন সকাল ৯.০০ থেকে দুপুর ২.০০ পর্যন্ত সরাসরি/ডাকযোগে জমা দেওয়া যাবে।

প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ , পরিচালক, “বাংলাদেশ শিশু হাসপাতাল ও  ইনিস্টিটিউট” এর অনুকূলে ৫০০ টাকার সমমূল্যের পে- অর্ডার/ অথবা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে আবেদনফরমের সাথে সংযুক্ত করতে হবে।

ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (ফটোকপি)
খ.সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ( প্রথম শ্রেনির গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত)
গ. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ;
ঘ. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (ফটোকপি)
ঙ. মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক