বিএসএমএমইউতে ইনস্টিটিউশনাল প্রাকটিস চালুর নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন ও ইনস্টিটিউশনাল প্রাকটিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (১ জানুয়ারি) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে প্রতিষ্ঠানটির সকল অনুষদের ডিন ও চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
এ সময় অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য হল তৈরি করা, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা, সেন্ট্রাল এলামনাই গঠন করা ও রেসিডেন্সি প্রোগ্রাম জোরদার করার নির্দেশনাও দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ।