২২ ডিসেম্বর, ২০২১ ১১:৩০ পিএম

অনুমোদন পেলো তুরস্কের করোনা টিকা তুর্কোভ্যাক

অনুমোদন পেলো তুরস্কের করোনা টিকা তুর্কোভ্যাক
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে ১০ দিন পর এ টিকার প্রয়োগ শুরু হবে।

মেডিভয়েস ডেস্ক: তুরস্কের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ‘তুর্কোভ্যাক’ জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোযা। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর ডেইলি সাবাহ’র।

ভ্যাকসিনের উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কোকা আরও জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে ১০ দিন পর এ টিকার প্রয়োগ শুরু হবে।

তুরস্ক আরেকটি ঐতিহাসিক দিনের সাক্ষী হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামী সপ্তাহে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছি, যা প্রায় ১০ দিন আগে শুরু হয়েছিল। আমরা আশা করি আগামী সপ্তাহে টেন্ডার শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘২৪ বছর পর উৎপাদিত হলো আমাদের দেশীয় ভ্যাকসিন। আমাদের প্রেসিডেন্ট বিষয়টিতে গুরুত্ব দেওয়ায় তুর্কিবাসী দ্রুত আলোর মুখ দেখলো। বছর শেষ হওয়ার আগেই উৎপাদন শুরু হয়েছে। এটি এরদোয়ানের নেতৃত্বে আমাদের সমগ্র জাতির সাফল্য।’

সাবাহ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে উদ্ভাভিত ভ্যাকসিন তুর্কোভ্যাক প্রয়োগে জরুরি অনুমোদনের জন্য গত মাসে তুর্কিশ মেডিসিন্স অ্যান্ড মেডিকেল ডিভাইস এজেন্সিতে (টিআইটিসিকে) জমা দেওয়া হয়েছিল।

এই ভ্যাকসিন আবিষ্কারের শুরুর দিকে এটিকে বিশ্বব্যাপী সহজলভ্য করার অঙ্গীকার ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিব এরদোয়ান বলেছিলেন, এই টিকার মাধ্যমে সবাই উপকৃত হবেন।

ভ্যাকসিন বিষয়ক গবেষণা ও উৎপাদন নিয়ে পরিচালিত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের পরীক্ষাগারে মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক ভিডিওবার্তায় এরদোয়ান বলেন, ‘আমাদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন তুর্কোভ্যাক, যা প্রয়োজনীয় অনুমোদন পেয়ে উৎপাদন ও ব্যবহারের পর্যায়ে এসেছে, মহামারী থেকে কার্যকর সুরক্ষা দিতে আমাদের প্রচেষ্টার প্রতীকে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নাগরিকদের সিনোভাক ও বায়োটেক ভ্যাকসিনের পর তৃতীয় বিকল্প হিসেবে স্থানীয় ভ্যাকসিন ‘টার্কিভ্যাক’ দেওয়া হবে। কিছু মানুষ বাইরের ভ্যাকসিন গ্রহণ না করে ঝুঁকি নিয়ে নিজস্ব টিকার জন্য অপেক্ষা করছেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজস্ব টিকা তাদের দেওয়া হবে।’

বিশেষজ্ঞরা জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক এবং এ টিকা, বুস্টার ডোজের প্রয়োগ মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও