১৬ ডিসেম্বর, ২০২১ ০৮:০৮ পিএম

নানা আয়োজনে বিএসএমএমইউতে বিজয় দিবস পালিত

নানা আয়োজনে বিএসএমএমইউতে বিজয় দিবস পালিত
ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

জানা গেছে, সকাল ছয়টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতাদের বিনামূল্যে হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, এইচআইভি, সিফিলিস রোগের স্ক্রিনিং টেস্ট করাসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন, মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে বিএসএমএমইউ।

এছাড়াও রয়েছে সংস্কার পরবর্তী শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ পাঠে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক