যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: করোনা রোগী শনাক্তে যুক্তরাজ্যে এক দিনে গত ২৩ মাসের রেকর্ড ভঙ্গ হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) দেশটিতে ৭৮ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আবারও বিশ্বব্যাপী ভাইরাসটির প্রভাব বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাজ্যে করোনার আরেকটি তরঙ্গের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি পাওয়া যায়। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯১ জন।
এদিকে করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে। এরই মধ্যে দেশটিতে অমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী