১৫ ডিসেম্বর, ২০২১ ১১:২৮ পিএম

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক অনুপ কুমার সাহা আর নেই

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক অনুপ কুমার সাহা আর নেই
তিনি ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপ কুমার সাহা আর নেই। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক অনুপ কুমার সাহা ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) ভুগছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক এই কৃতি শিক্ষার্থী মেডিসিনের ওপর এফসিপিএস এবং ইন্টার্নাল মেডিসিনের ওপর এমডি করেন। পরে এফএসিপি (আমেরিকা) হিসেবে সম্মানিত হন।

কর্মজীবনে অধ্যাপক অনুপ কুমার ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান।

তিনি গত বছর থেকে অবসরোত্তর ছুটিতে ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। শোক জানিয়েছে এসএসএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)। 

বরেণ্য এ মেডিসিন বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক