১২ ডিসেম্বর, ২০২১ ০৯:২১ পিএম

অমিক্রন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবাইকে মাস্ক পরার নির্দেশ

অমিক্রন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবাইকে মাস্ক পরার নির্দেশ
আজ রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ শনাক্ত হয়েছে।

এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘অমিক্রন’ ধরন শনাক্ত হয়, যা দেশে এই প্রথম ওমিক্রন ধরন শনাক্ত হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক