০৮ ডিসেম্বর, ২০২১ ০৯:১০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য অধিদপ্তরের ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের ৪৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কম্পিউটার অপারেটর, ড্রাইভার, অফিস সহায়ক ও ক্লিনার পদে এসব জনবল নেওয়া হবে। 

২ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বান্তবায়ন-২ শাখার স্মারক নং ৪৫,০০,০০০০.১৭৩.০০২.০৫৭.১৮-২০৯ ২৪ জুন.২০২১ মোতাবেক আউটসোর্সিংয়ের মাধ্যমে সরাসরি সেবা প্রদানকারী নিয়োগের অনুমতিক্রমে চতুর্থ স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর কর্মসূচীর অধীন ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি)’ শীর্ষক অনুমোদিত অপারেশনাল প্লানের আওতায় সরাসরি নিয়োগযোগ্য ৪৭টি পদে সর্বসাকুল্য বেতনে আউট সোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক উল্লেখিত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।’

নিয়োগের বিস্তারিত

পদের নাম: ডেটা এন্ট্রি কাম ডেটা এনালিস্ট (কম্পিউটার অপারেটর)
পদসংখ্যা: ৯
বেতন: ১৯ হাজার ১১০ টাকা
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ডেটা এন্ট্রি কাজে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৫
বেতন: ১৮ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট/সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিন মেরামতের সাধারণ জ্ঞান থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬
বেতন: ১৭ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ক্লিনার
পদসংখ্যা: ৭
বেতন: ১৭ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

►নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক