২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৪ জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫ জনে। এ সময় আরও ২৭৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি করোনা পরীক্ষাগারে ১৯ হাজার ২২১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ১৯ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ ৮৪৩টি। পরীক্ষায় আরও ২৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে একজন সরকারি এবং তিনজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯১৬ জন পুরুষ (৬৩ দশমিক ৯৭ ভাগ) ও ১০ হাজার ৮৯ জন নারী (৩৬ দশমিক ০৩ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩২৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৪৪ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব একজন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪