০১ ডিসেম্বর, ২০২১ ১২:৪০ পিএম

তিন শর্তে বরিশালে ইউনানী মেডিকেলের অনুমোদন

তিন শর্তে বরিশালে ইউনানী মেডিকেলের অনুমোদন
গত (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রবিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিজস্ব জমিতে কার্যক্রম স্থানান্তরসহ তিন শর্তে বরিশালে বেসরকারিভাবে ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রবিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘গত (৮ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ/আইএইচটি/ম্যটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, নবায়ন ও কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের মধ্যে আবশ্যিকভাবে নিজস্ব জমিতে কার্যক্রম স্থানান্তর, বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম এবং পূর্ণাঙ্গ ঔষধী বাগান প্রতিষ্ঠা করার শর্তে বেসরকারি বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশালের অনুমোদন প্রদান করা হলো।’

এর অনুলিপিটি সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

রাষ্টপ্রতির আদেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত