২০ নভেম্বর, ২০২১ ০৪:২৭ পিএম

এমবিবিএসে আসছে নতুন কারিকুলাম, সিদ্ধান্ত ১৬ ডিসেম্বর

এমবিবিএসে আসছে নতুন কারিকুলাম, সিদ্ধান্ত ১৬ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস সিলেবাসের জন্য নতুন কারিকুলাম পাস করতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ১৬ ডিসেম্বর বিএমডিসির কাউন্সিল বৈঠকে বিষয়টি পাস হতে পারে।

আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমডিসির কাউন্সিল মেম্বার অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম।

তিনি বলেন, সর্বশেষ ২০১৩ সালে এমবিবিএসের সিলেবাস সংশোধন করা হয়েছিল। এবার আবার নতুন আঙ্গিকে সাজানো হবে। কন্টিনিউইং মেডিকেল এডুকেশন (সিএমই) ও বিভিন্ন শিক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হয়েছে। এখন বিএমডিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি পাস হবে।

তিনি আরও বলেন, পরবর্তী বছর থেকে এমবিবিএসে নতুন করে যারা ভর্তি হবেন, তারা এই সিলেবাসে পড়াশোনা করবেন।

এবার এমবিবিএসের দ্বিতীয় প্রফেশনার পরীক্ষার সিলেবাসের সাথে যুক্ত হবে ফার্মাকোলজি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক