০৯ নভেম্বর, ২০২১ ১১:০১ এএম

বিএসএমএমইউর এমডি ও এমএস ফেইজ-বি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

বিএসএমএমইউর এমডি ও এমএস ফেইজ-বি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগাম মার্চ ২০২২ এমডি ও এমএসের ফেজ-বিতে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ মার্চ ২০২২। 

সোমবার (৮ নভেম্বর) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে। 

ভর্তি ফি ও আদায়ের পদ্ধতি:

চার হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবপস্থাপনা ও বিবিধ ফান্ড অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখা ও রূপালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। ৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক