০৫ নভেম্বর, ২০২১ ০৩:০২ পিএম

করোনায় চলে গেলেন প্রথিতযশা চিকিৎসক এম এ করিম

করোনায় চলে গেলেন প্রথিতযশা চিকিৎসক এম এ করিম
ডা. এম এ করিম।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি বিশিষ্ট কমিউনিস্ট নেতা ও প্রথিতযশা চিকিৎসক এম এ করিম।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

ডা. এম এ করিম ছিলেন আমৃত্যু জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক।

ডা. এম এ করিম ১৯২৩ সালের ১৫ জুলাই চাঁদপুরের হাজিগঞ্জে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এক অনন্য দৃষ্টান্ত রয়েছে তাঁর।

এই চিকিৎসক ও রাজনীতিবিদ ১৯৪২ সালে শরিয়তপুর জেলার পাতিসার স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। ১৯৪২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে গেলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তার বাবা তাকে ঢাকায় মেডিকেল স্কুল কিংবা প্রকৌশল স্কুলে ভর্তি করতে নিয়ে আসেন। ভর্তির তারিখ চলে যাওয়ায় সে বছর আর ভর্তি হতে পারেননি।

১৯৪৩ সালে ঢাকার মিটফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হন। এখান থেকেই শুরু হয় ডা. করিমের জীবনের এক নতুন অধ্যায়। মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার প্রাক্কালেই শুরু হয়ে যায় ১৯৪৩ এর দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে তিনি প্রত্যক্ষ করলেন ভয়াবহ মানবিক বিপর্যয়ের, যা তাকে নাড়া দিয়েছিল ভীষণভাবে। দুর্ভিক্ষ কবলিত মানুষদের রক্ষায় অন্যান্যদের সঙ্গে তিনিও যুক্ত হন। যুক্ত হয়ে যান রাজনীতিতে।

ডা. এম এ করিমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক