০৪ নভেম্বর, ২০২১ ১১:২২ এএম

পদোন্নতি: আগ্রহী চিকিৎসকদের তথ্যাদি পাঠানোর নির্দেশ

পদোন্নতি: আগ্রহী চিকিৎসকদের তথ্যাদি পাঠানোর নির্দেশ
উপসচিব পদে পদোন্নতিতে আগ্রহী চিকিৎসকদের তথ্যাদি পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের উপসচিব পদে ভবিষ্যতে পদোন্নতিতে বিবেচনার জন্য আগ্রহীদের তথ্যাদি পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৩ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে ভবিষ্যতে পদোন্নতি বিবেচনার জন্য আগ্রহী প্রার্থীদের নামের তালিকা (সংযুক্ত ছক) মোতাবেক তথ্যাদি বা কাগজপত্রাদি আগামী ৮ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা দৃষ্টি আকর্ষণ: উপপরিচালক (পার-১) এর বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন এবং প্রশাসন বিভাগের অতিরিক্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক