০১ নভেম্বর, ২০২১ ০৯:২২ পিএম

এফসিপিএস গাইনি প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৫ নভেম্বর

এফসিপিএস গাইনি প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৫ নভেম্বর
বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে আগামী ১৫ নভেম্বর, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিপিএসের এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক অবস অ্যান্ড গাইনি বিষয়ের অনুষ্ঠিতব্য ১ নভেম্বর ২০২১ তারিখের ওরিয়েন্টশন কোর্স আগামী ১৫ নভেম্বর ২০২১ তারিখ থেকে ২৪ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত প্রতিনিদ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

‘ওই কোর্সে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন করার জন্য দুই হাজার টাকা কলেজের হিসাব শাখায় জমা দিয়ে আগামী ১১ নভেম্বর দুপুর দুইটার মধ্যে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে,’ বলা বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক