৩১ অক্টোবর, ২০২১ ০৮:১০ পিএম

নার্স কর্মকর্তার বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ

নার্স কর্মকর্তার বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ
চীনের ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন নার্সিং কর্মকর্তা আবুল কালাম।

মেডিভয়েস রিপোর্ট: চীনের ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন নার্সিং কর্মকর্তা আবুল কালাম। বর্তমানে তিনি গাজীপুর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে আবুল কালামকে চার বছর মেয়াদী পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ডেপুটেশনের অনুমোদন দিয়েছে সরকার। কোর্স চলকালীন সময় তিনি স্বাভাবিক বেতন ও ভাতা পাবেন। বিদেশে অধ্যয়নকালীন সময় তাকে প্রচলিত সরকারি নিয়মাবলী অনুসরণ করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক