৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধযোগ্য
মেডিভয়েস রিপোর্ট: উপসর্গ দেখা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হলে ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধযোগ্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিউরোসার্জারি বিভাগের আয়োজনে স্ট্রোক বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা।
‘জানুন স্ট্রোকের লক্ষণ: মিনিটে বাঁচিয়ে দিন বহু জীবন'—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, হতাশা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্ট্রোকের ঝুঁকি দিন দিন বাড়ছে।
সুশৃঙ্খল জীবন যাপনের মাধ্যমে স্ট্রোক প্রতিরোধের সম্ভাবনার কথা জানিয়ে তারা বলেন, ভয়াবহ এ ব্যাধি থেকে সুরক্ষা পেতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে পরিবর্তন করতে হবে ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারা।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের বোর্ড অব অ্যাডভাইজার্স ও চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন্সের প্রেসিডেন্ট ও বিএসএমএমইউর সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
-
১৩ নভেম্বর, ২০২৫
-
১০ নভেম্বর, ২০২৫
-
২৯ অক্টোবর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
সমস্যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচওর
মস্তিষ্কজনিত রোগে বিশ্বে প্রতি বছর মৃত্যু এক কোটি ১০ লাখ
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
২৯ অক্টোবর, ২০২৪
বিশ্ব স্ট্রোক দিবস পালন
দেশেই স্ট্রোকের বিশ্বমানের চিকিৎসা
-
২৩ সেপ্টেম্বর, ২০২৪
-
২২ জুন, ২০২৪
-
১৪ জুন, ২০২৪
বিশ্ব রক্তদাতা দিবস আজ
নিয়মিত রক্তদানে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ কমে