২৭ অক্টোবর, ২০২১ ০৩:৩০ পিএম

এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এলক্ষ্যে ইতিমধ্যেই শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।’

বিএসএমএমইউ উপচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক