২৬ অক্টোবর, ২০২১ ০৪:১৭ পিএম

গর্ভকালীন জটিলতায় চিকিৎসকের মৃত্যু

গর্ভকালীন জটিলতায় চিকিৎসকের মৃত্যু
গর্ভকালীন জটিলতায় ডা. আরথি থাপার মৃত্যু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গর্ভকালীন জটিলতা ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সাবেক নেপালী শিক্ষার্থী ডা. আরতি থাপা।

রোববার (২৪ অক্টোবর) নেপাল কাঠমন্ডুর হ্যামস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ১১তম ব্যাচের শিক্ষার্থী ডা. আশরাফ ছিদ্দিকী।

ডা. আরতি থাপা ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। ছাত্রাবস্থায় তিনি অন্যান্য নেপালী শিক্ষার্থীদের সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনে থাকতেন। গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সাথে তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল।

ডা. আরথি থাপার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ পরিবার। এক শোক বার্তায় প্রতিষ্ঠানটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ডা. আরতি থাপার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিদেশি চিকিৎসকের মৃত্যু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক