২৫ অক্টোবর, ২০২১ ১০:৪৭ এএম

বিপিডিবির কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন

বিপিডিবির কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যানসার চিকিৎসায় বিনামূল্যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা প্রদানে লক্ষ্যে বিপিডিবি কমিউনিটি অনকোলজি ক্লিনিকের উদ্বোধন (বিপিডিবি) কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিপিডিবি ও কমিউনিটি অনকোলজি সেন্টার (সিওসি) ট্রাস্টের মধ্যে সামঝোতা স্মারক সই হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) বিপিডিবির প্রধান কার্যালয় বিদ্যুৎ ভবনে এই সমঝোতা স্মারকটি সইয়ের মাধ্যমে অনকোলজি ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতি সোমবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ ভবন ও বিপিডিবির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের চিকিৎসকদের সহায়তায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। এতে পরামর্শক হিসেবে থাকবে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের বিশেষজ্ঞ চিকিৎসক দল। 

এছাড়াও বিপিডিবির কর্মকর্তা, কর্মচারী ও স্বজনদের জন্য বিনামূল্যে ক্যানসারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ আয়োজনে কারিগরি সহায়তা দেবে সিওসি ট্রাস্ট।

সূত্রে আরও জানা যায়, উদ্বোধন শেষে স্তন ক্যানসার বিষয়ে প্রশিক্ষণ ও কমিউনিটি অনকোলজি সেন্টারের সহযোগিতায় স্ক্রিনিংয়ে অংশ গ্রহণ করেন পঞ্চাশ জন নারী কর্মী। 

বিপিডিবির সদস্য (প্রশাসন) সৈয়দ কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিওসি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার এপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ট্রাস্টের সম্পাদক ও প্রধান নির্বাহী মোসাররত সৌরভ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক