অবসরে বিভিন্ন মেডিকেলের ৯ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে অবসরে গেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত নয় চিকিৎসক। বিধি অনুযায়ী, অবসর প্রদানের পাশাপাশি তাঁদের এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্ট মঞ্জুর করা হয়েছে।
আজ রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েসবাইটে ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তাগণ অর্থ বিভাগ হতে জারিকৃত নির্দেশনা অনুযায়ী ল্যাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
তারা হলেন: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. জহুরুল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু তাহের, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল, কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাহা বিজয় কুমার, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ আনোয়ারুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং রাজশাহী মেডিকেল কলেজে গাইনি এন্ড অবস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে সংযুক্ত ডা. শাহীনা আক্তার, স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং রাজশাহী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে সংযুক্ত ডা. সালমা আরজুমান্দ বানু, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (চলমান দায়িত্ব) ডা. মো. ইয়ামলী খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরী।
এ ছাড়াও আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।