২৩ অক্টোবর, ২০২১ ১০:৩৫ এএম

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪৯ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪৯ লাখ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে এলেও এ ধারা অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন মোট ২৪ কোটি ৩৭ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৪৯ লাখ ৫৩ হাজারের অধিক করোনা রোগী।

আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৪ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৫৩ হাজার ৫০৫ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২২ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৬৬৯ জন।

তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ২১৬ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৯ লাখ ৩৭ হাজার ৫৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৫৫ হাজার ৭২১ জনের।

এরপরই রয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশটির সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৫৩ হাজার ৭৪২ জনের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ১৭ লাখ ১১ হাজার ৮৪৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ পাঁচ হাজার ২১১ জনের।

এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও