ডেঙ্গু: সারাদেশে হাসপাতালে ভর্তি ৭৮০ জন
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতির মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৭৮০ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২২ হাজার ১৩০ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত আরও ১২৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি ১১৬ জন এবং ঢাকার বাইরে নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬২৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছর ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২২ হাজার ১৩০ জন। তবে এ সময়ে সুস্থ রোগীর সংখ্যাও কম না। গত ১০ মাসে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ হাজার ২৬৬ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫