২২ অক্টোবর, ২০২১ ০৪:২৩ পিএম

আন্তর্জাতিক সেমিনারে দেশের দুই চিকিৎসকের গবেষণাপত্র

আন্তর্জাতিক সেমিনারে দেশের দুই চিকিৎসকের গবেষণাপত্র
ডা. সাঈদ এনাম  ও ডা. সাইফুননাহার সুমি।

মেডিভয়েস রিপোর্ট: ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) ২১তম আন্তর্জাতিক কংগ্রেস ও সায়েন্টিফিক সেমিনারে বাংলাদেশের দুই চিকিৎসকের গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনার  শেষ হয়।

সেমিনারে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সহকারী অধ্যাপক ডা. সাইফুননাহার সুমির দুটি গবেষণাপত্রে উপস্থাপন হয়েছে। তাঁরা দুজনেই আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ফেলো ও মেম্বার।

ডা. সাইফুননাহারের গবেষণার বিষয়বস্তু বিবাহিত নারীদের সেক্সুয়াল ডিসওর্ডার সম্পর্কিত এবং ডা. সাঈদ এনামের গবেষণার বিষয়বস্তু ‘স্ট্রোক পরবর্তী ডিপ্রেশন ও মানসিক সমস্যা’ এবং সাথে একটি ‘একটি কেইস হিস্ট্রি’।

মুক্তিযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের এক নারী। সেই বুলেট নিয়ে তিনি দীর্ঘ ৫০ বছর ধরে বেঁচে আছেন। ব্রেইনের ভেতর গুলি থাকায় সৃষ্ট মানসিক সমস্যা নিয়ে ডা. সাঈদ এনামের কেইস স্টাডিটি লিখিত।

এর আগে গত এপ্রিলে দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও ভুলে যাওয়া সমস্যা নিয়ে ডা. সাঈদ এনামের চেম্বারে এক নারী মুক্তিযোদ্ধা রোগী আসেন। পরীক্ষায় নারী মুক্তিযোদ্ধার মাথার ব্রেইনের ভিতর একটি বুলেটের অস্তিত্ব পান ডা. সাঈদ এনাম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক