‘বিএসএমএমইউর চিকিৎসা, গবেষণা ও শিক্ষা বিশ্বমানে উন্নীত হবে’
মেডিভয়েস রিপোর্ট: দেশের রোগীদের যেন বাইরে না যেতে হয় সে লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সত্যিকার অর্থেই সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষ উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে দেশের রোগীরা দেশেই চিকিৎসাসেবা নিয়ে সুস্থ আছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা হলো দেশের রোগীরা যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে না যান এবং দেশেই চিকিৎসাসেবা নেন। বিএসএমএমইউর বর্তমান প্রশাসন সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষায় বিশ্বমান নিশ্চিত করা হবে। সত্যিকার অর্থেই এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসাসেবা নিশ্চিত করেছে। নন-কোভিড রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যবস্থা করা হয়েছে। রোগীদের সুবিধার্থে বন্ধ থাকা বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু করা হয়েছে। ২০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অল্পদিনের প্রস্তুতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে আমরা আজকের এই ক্রমশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশকে পেতাম না। শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, পাকিস্তানের পরাজিত অপশক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পাকিস্তানের পরাজিত অপশক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’, যোগ করেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
এ সময় বিএসএমএমইউ ভিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন। এরপর জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়াও অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় বিএসএমএমইউ উপাচার্য গোপালগঞ্জ জেলা সদরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
এ সকল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, মিডিয়া সেলের প্রধান সম্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ ডা. জাকির হোসেন প্রমু