সন্তান প্রসবের পর চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সন্তান প্রসবের পর হেমোরেজিক স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন নবীন চিকিৎসক ডা. শারমিন হোসেন নীলা।
আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।
ডা. শারমিন হোসেন ছিলেন রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর প্রথম সন্তানের মা হয়েছিলেন তিনি। প্রসবের পর তার শারীরিক অবস্থা ভালো ছিল। এরপর ১৪ অক্টোবর তাঁর চিকিৎসক স্বামী লক্ষ করলেন, ঘুম থেকে উঠছিলেন না ডা. শারমিন হোসেন। এরপর তাঁর সিটি স্কেন করালে রাজধানী নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে হেমোরেজিক স্ট্রোক করেছেন বলে জানানো হয়। পরে সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে অজ্ঞান অবস্থায় ছিলেন। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। ডা. শারমিন হোসেনের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ডা. হুমায়ুন কবির বুলবুল।
ডা. শারমিন হোসেনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬