বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৭ লাখ
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় লাফিয়ে লাফিয়ে বাঁড়াছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৩ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৪৭ লাখে ৪২ হাজারের অধিক করোনা রোগী।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৩ কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৫১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৭ লাখ ৪২ হাজার ৭২৭ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২০ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৯৫৬ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৪৪১ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৭ লাখ ২৮ হাজার ৪১০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৯১ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ২ হাজার ৯৭৮ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ হলেও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৪৬ হাজার ৩৯৯ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ৮ হাজার ১৭৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৩ হাজার ১৮ জনের।
এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩৭ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক