২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:০২ পিএম

দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, হতে পারে এসএসসিও

দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, হতে পারে এসএসসিও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতে পিছিয়ে যাওয়া দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

তবে সমমানের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ না হলেও একইদিনে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষাটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, করোনাকালে পরিস্থিতি বিবেচনায় মোট তিন দিনে তিনটি পরীক্ষা গ্রহণ করা হবে। ১৪ নভেম্বর কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে এবং ১৮ নভেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা। আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ)।

নির্দেশনায় বলা হয়, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হবে এই পরীক্ষা। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এদিকে আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা শুরু হয় তবে এবার তার ব্যতয় ঘটেছে। দাখিলে সময়সূচি প্রকাশিত হলেও সমমানের অপর দুই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি।

তবে সূত্রে জানা যায়, এবারও এসএসসি, দাখিল ও সমমানের সকল পরীক্ষা একইদিনে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে সেই প্রস্তাবনাই প্রদান করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের অলাদা বিভাগ বিষয়গুলো দেখাশুনা করেন। এ কারণে আগ পিছু হয়েছে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ১৫ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে। 

প্রসঙ্গত, মহামারী পরিস্থিতিতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে অনুষ্ঠিত হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা হবে না। জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘বিষয় ম্যাপিং’ করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক