১৭ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৪৩ পিএম

কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, একদিনে হাসপাতালে ১৬৩ রোগী

কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, একদিনে হাসপাতালে ১৬৩ রোগী

মেডিভয়েস রিপোর্ট: করোনার মধ্যে আতঙ্ক ছড়ানো ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। কয়েক দিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও কমেছে রোগী। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী। 

এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৪০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৯১ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার ৪১ সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২০৩ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৭ জন। 

এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৫ হাজার ২২৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯৮০ জন।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক