০৬ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৪৫ পিএম

১২ বছরে বেশি বয়সীদের টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় সরকার

১২ বছরে বেশি বয়সীদের টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় সরকার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারীর করোনার সংক্রমণ রোধে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি সরকারের পরিকল্পনাতে আছে। সংক্রমণ রোধে ১২ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন আমরা ১৮ বছরে বেশি বয়স নাগরিকদের টিকা দিচ্ছি। ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এ সংখ্যাটি বিশাল। আমরা যেহেতু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছি, কাজেই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দিবো। তবে এর আগে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। যদিও ২২টি দেশ তাদের ১২ থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের টিকা দিচ্ছে। এক্ষেত্রে তারা তাদের নিজস্ব আইন ও প্রটোকল অনুসরণ করছে।’

দেশের টিকার ঘাটতি হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টিকার ঘাটতি হবে না। চলতি মাসেই আরও আড়াই কোটি টিকা আসছে। এটি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্মের, বাকিটা ফাইজারের।’

এ সময় দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি এখন নিম্মমুখী। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ার এগুলো খালি হয়েছে। ফলে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর কিছু বেড অন্যান্য রোগীদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে খুলে দেওয়া হবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ১৮ উর্ধ্ব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হলেও ১৮ বছরের কম বয়সীদের টিকার আওতায় আনার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক