০৩ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৫০ পিএম

সুবিধাবঞ্চিত কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ মেডিকেল শিক্ষার্থীদের

সুবিধাবঞ্চিত কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ মেডিকেল শিক্ষার্থীদের
বিশ্ব মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২১ উপলক্ষে সুবিধাবঞ্চিত কিশোরীদের মাঝে মাসব্যাপী পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি, স্কোরা ও ঋতু।

সম্প্রতি সংগঠনগুলোর আঞ্চলিক কর্মীদের উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে আল আজহার প্রাথমিক বিদ্যালয়ের ২৭ জন কিশোরীর মাঝে ১ বছর ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় স্কুল পড়ুয়া কিশোরীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে ওয়েবিনার, ক্যাম্পেইন ও মিমস প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

‘প্রজেক্ট আরোহী' নামে এই কর্মসূচিতে বাংলাদেশ সুইসাইড প্রটেক্টিং স্কোয়াড ও ঋতুর প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, পিরিয়ড বা ঋতুস্রাব প্রত্যেক নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ হলেও এটি নিয়ে এ দেশের মানুষের দৃষ্টিভঙ্গি এখনো স্বাভাবিক নয়। তবে বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দরিদ্রতার কারণে এখনও বহু নারী মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে পরিচালিত ‘ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮’ অনুযায়ী, দেশে মাসিকের সময় ৪৩ শতাংশ কিশোরী ডিসপোজিবল প্যাড, ৫০ শতাংশ পুরোনো কাপড় এবং বাকিরা নতুন কাপড় ও তুলা ব্যবহার করে। ভালো মানের প্যাড ব্যবহারে একজন কিশোরীর মাসে আড়াইশ’ টাকার মতো লাগে। নিম্ন আয়ের পরিবারের জন্য মানসম্মত স্যানিটারি প্যাড অনেকটায় দুষ্প্রাপ্য।

এমন পরিস্থিতিতে সংগঠনের পক্ষ্য থেকে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কিশোরীর মাঝে নিরাপদ স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। 

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক