আরও ২২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৩৩ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ওই প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১২০ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৭ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১১ হাজার ২৩৬ জন। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় হাজার ৯২৭ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
০২ নভেম্বর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
০৭ সেপ্টেম্বর, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২৩