ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ডা. আরেফিনের লাশ
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. চৌধুরী ফাহিম আরেফিনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মিলন হলের ২০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ডা. চৌধুরী আরেফিনের নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চৌধুরী মোস্তফা আলীর ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন। গত বছরের জুন মাসে তিনি বিয়ে করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) নাইট ডিউটি শেষে সকালে মিলন হলের ওই কক্ষে এসে দরজা আটকে ঘুমান আরেফিন। এরপর সারাদিন রুমের দরজা না খোলায় এবং কোনও সাড়াশব্দ না পাওয়ায় অন্যদের সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানায় তার মরদেহ পড়ে আছে।
ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, কীভাবে তার মৃত্যু হলো, সেটি পুলিশের তদন্তে জানা যাবে। তবে তার মৃত্যুতে হাসপাতালের সংশ্লিষ্ট সবাই শোকাহত।
এর আগে গত বুধবার ডা. চৌধুরী আরেফিনের দাদা ডা. হাবিবুর রহমান চৌধুরী মারা যান।
এ বিষয়ে ওই দিন ডা. চৌধুরী আরেফিন তার ফেসবুক টাইমলাইনে লেখেন, আমার দাদাভাই, 'আলহাজ ডা. হাবিবুর রহমান চৌধুরী' আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। তার মৃত্যুশয্যায় তার একমাত্র নাতি হয়ে থাকতে পারলাম না, যেই দাদাভাই নিজেই আমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসলো। সবাই আমার দাদাভাইয়ে জন্য দু'আ করবেন। তার কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ উনার রূহের মাগফিরাত করুক।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬